Sunday, May 11, 2014

ভক্ষক

তোমরা যেইসব মিউজিসিয়ানরা রেকর্ড লেবেল এর কাছে বিক্রি হয়ে গেছো তাদের কাছে কিছু প্রশ্ন...

০১। তোমাদের 'রেট' কত?
০২। আমারো যদি অনেক টাকা থাকে, ক্যান আই বাই ইউ? (oops... wrong question.. i will ask your 'owner')
০৩। পয়সা আর ফেম এর জন্যে অন্য মিউজিসিয়ানদের paছা মারতে কেমন লাগে?
০৪। নিজেদের নিয়া এত ইনফেরিওরিটি কমপ্লেক্স এ ভুগো ক্যান? মাথায় কি আর মাL নাই?
০৫। নিজের বাচ্চা হবার পরে কি তাকেও রেকর্ড লেবেলের মালিকের কাছে দিয়া আসবা? (আই মিন... কন্ট্রাক্ট এ কি আছে?)

Monday, April 7, 2014

জীবাণুমুক্ত থাকার পাঁচটি উপায়

জীবাণুমুক্ত থাকার পাঁচটি উপায়ঃ 

০১। হিন্দি আর উর্দু গান/মুভি/সংস্কৃতি চাটাচাটি বন্ধ করুন।
০২। পাকিস্তান আর ইন্ডিয়ার ফ্ল্যাগ এবং জার্সি কমোডে ফ্লাশ করুন। 
০৩। 'চেতনা' এবং 'ধর্ম' শেয়ার মার্কেটে কেনা বেচা বন্ধ করুন। 
০৪। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আশেপাশের দেশগুলো স্বাধীন 'বিদেশ', এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করুন। 
০৫। লাইফবয় সাবান ব্যাবহার করতে পারেন চাইলে।

Monday, March 17, 2014

এ নোট টু ফিউ সো-কল্ড 'বাংলাদেশী' মিউজিশিয়ান্স...

জাস্ট বিকজ তোমার আজ যার সাথে ওঠাবসা সে ইন্ডিয়ান মিউজিসিয়ান চাঁটে এবং ইন্ডিয়ান মিউজিক হৃদয়ে হরণ করে বইলা নিজের ফেলো লোকাল মিউজিসিয়ানদের ছোট করা বন্ধ কর! ইট ইজ সো স্পাইনলেস অফ ইউ! ইন্ডিয়ান কালচারের ফালাফালি কে জায়েজ করার জন্য বাংলাদেশের মিউজিসিয়ানদের ছোট করার মত শুকনা বিচি আণ্ডারওয়্যারের ভিতরে নিয়া ঘোরার মধ্যে কোন শাহরুখ-খানিয় স্মারটনেস নাই। যেটা আছে সেটা হল নিজের দেশকে ফেসবুকে নিচে নামাইয়া অন্য দেশকে উঠানো! রাজাকাররা বলত 'আমরা বাংলাদেশ চাই না, পাকিস্তান চাই'! তোমাদের সাথে রাজাকারের ডিফারেন্স হইল তোমাদের ওই বিচিটুকুও নাই বলার যে 'আমরা বাংলাদেশ চাই না, ইন্ডিয়া চাই'! মিউজিকে ভাল কিছু করে আগে দেখাও, তারপর 'সিনিয়র' মিউজিশিয়ানদের পাছায় বাম হাত ঢুকানোর 'চেষ্টা' কর! সবার দ্বারা তো আর সবকিছু হয় না, এই 'সবকিছুর' মধ্যে মিউজিক ও অন্তর্ভুক্ত! বুঝছো?

আণ্ডারওয়্যারের আবার বুকপকেট! হাহাহাহাহা   

Monday, February 10, 2014

দুঃখী মানুষ

সবচেয়ে ভয়ের অনুভুতি হল একটি জনমানব শুন্য বাসায় গভীর রাতে কান্নার আওয়াজে ঘুম ভেঙ্গে যাওয়া, আর সবচেয়ে দুঃখের অনুভুতি হল কিছুক্ষন পর বুঝতে পারা যে কান্নার শব্দটা আসলে তোমার নিজের! ভয়ঙ্কর দুঃখী মানুষরা একা একা মনের অজান্তেও কাঁদে... মানুষের সান্ত্বনা পাবার জন্য শুধু অন্যের সামনেই কাঁদে না। এই মানুষগুলোর জীবন সুন্দর হোক। 

Saturday, January 11, 2014

হাগু :')

হাগতে থাকো ডাইনে বামে
হাগো যত খুশি
হাগতে থাকো উপর নিচে
মুখে নিয়ে হাসি
হাগতে থাকো ঘুমের ভিতর
স্বপ্নমুখর রাতে
হাগতে থাকো দিনের বেলা
অফিস আদালতে
তোমাদের এই টাটকা হাগু
আর কোথায় পাই
হাগু শিল্পে তোমাদের যে
কোনই জুড়ি নাই
মঞ্চে উঠে মাইক টা নিয়ে
হাগু চালিয়ে যাও
রাজনীতির এই মোড়কে মোদের
আরো হাগু দাও

Saturday, January 4, 2014

ওয়াল্টার হোয়াইট

এক দেশে ছিল এক শিক্ষক 
নাম ছিল তাঁর ওয়াল্টার হোয়াইট
করতনা সে কোন দুষ্টুমি
করতনা সে কখনো ফাইট

হথাত ধরা পড়লো তাঁর ক্যান্সার
আলো ছিঁড়ে নামলো যে আঁধার
ব্যাঙ্ক ব্যাল্যান্স ছিল যে তাঁর কম
কিভাবে চলবে তাঁর সংসার!

ছিল তাঁর এক ভায়রা ভাই
ছিল হ্যাঙ্ক শ্রেডার নাম তাঁর
ছিল সে বড় ডি-ই-এ এজেন্ট 
মেথ বিজনেসম্যান দের হাহাকার

ওয়াল্টার হোয়াইট গেল একদিন তাঁর সাথে
একটি মেথ ল্যাব এ রেইড দিতে
জানলো মেথ বিজনেসে অনেক টাকা
মাথায় ঢুকল তাঁর নতুন পোকা

মৃত্যু হবে যে শীঘ্রই তাঁর
কি হবে তাঁর ফ্যামিলির ফিউচার
মেথ বিজনেসে হবে অনেক লাভ
কম সময়ে হবে টাকার পাহাড়

সে ছিল নামকরা কেমিস্ট
জানত সে কেমিস্ট্রির ম্যাজিক
যদি সে কখনো বানায় মেথ
হিট হবে সেটা সারা দেশ!

এক দেশে ছিল এক মেথ ব্যাবসায়ি
নাম ছিল তাঁর জেসি পিঙ্কম্যান
সারাদিন শুধু বলত সে 'ইয়ো বিচ'
সে ছিল ওয়াল্টার হোয়াইট এর স্টুডেন্ট

ওয়াল্টার হোয়াইট গেল পিঙ্কম্যানের কাছে
প্ল্যান তাঁর নতুন বিজনেস হবে
বানাবে তারা টপ অফ দ্যা লাইন মেথ
বাকি বিজনেসম্যানদের মাথা হেট

তারপর যা হল, তা এক রূপকথা
হয়ে গেল তারা হিট জুড়ে অ্যামেরিকা
ওয়াল্টার হোয়াইট এর নামটাই গেল বদলে
সবাই তাকে হাইজেনবার্গ ডাকে

নামটাই শুধু বদলায়নি তাঁর
চরিত্রেরও বেজে গেছে বারোটা
সারাদিন শুধু মাথার ভেতর টাকা
ভালোমানুষি কে দিয়ে দিল সে ছ্যাকা

হাইজেনবার্গ ওরফে ওয়াল্টার হোয়াইট
হি ইজ দ্যা ম্যান, হি ইজ দ্যা ডেঞ্জার
টাক মাথায় পড়ে সে এখন হ্যাট
হি ইজ সো 'ব্রেকিং ব্যাড'

ওয়াল্টার এর বউ স্কাইলার হোয়াইট
ঘুম আসেনা তাঁর ডে অ্যান্ড নাইট
জামাইকে নিয়ে তাঁর অনেক ভয়
তারপর ভয়ে ভয়ে একদিন সে কয়

হে আমার প্রিয় ওয়াল্টার
তুমি আর নেই সে তুমি
তোমার এখন সব খারাপ কারবার
ছেঁড়ে চলে যাও আমাদের, ছাড় মাতৃভূমি

ওয়াল্টার বলে আমিতো অনেক ব্যাড
আমি পরি কাল হ্যাট আর বানাই মেথ
আমি আর কোন দেশে যাব?
কোথায় গেলে আরো ব্যাড হব?

স্কাইলার বলল যাও তুমি বাংলাদেশ
ছেড়ে দাও বানানো এই মেথ
সেখানে গিয়ে কর পলিটিক্স খালি
পাবে প্রশংসা, পাবে হাততালি

হাইজেনবার্গ ছেড়ে দিল মেথ বিজনেস
হি ইজ স্টিল ব্রেকিং ব্যাড
খাচ্ছে সে আমাদের বাংলাদেশ
পলিটিক্স এর কাছে শিশু সেই 'মেথ'

Tuesday, December 31, 2013

জি-সেভেন

সুমন ভাই, কেমন আছেন?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় আমাকে জিজ্ঞেস করতেসো আমি কেমন আছি? :(

সুমন ভাই, গেম অফ থ্রোন্স দেখেছেন?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় এইসব টিভি সিরিজ নিয়ে আলাপ শুরু করসো? :(

সুমন ভাই, কফি খাওয়ান
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় কফি খাইতে চাও? :(

সুমন ভাই, নেক্সট কনসার্ট কবে?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় কনসার্ট দেখতে চাও? :(

সুমন ভাই, ভৌতিস্ট কি বের হবে না?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় ভৌতিস্ট দেখতে চাও? :(

সুমন ভাই, আপনার টেলিফোন নাম্বার টা দিবেন প্লিজ?
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় আমার ফোন নাম্বার চাও?:(

সুমন ভাই, ৫০ টাকা হবে? আমি একটু ব্রোক আছি
এইসবের মানে কি! দেশ ধ্বংস হয়ে যাইতেসে আর তুমি কিনা এইসময় টাকা চাও? :(

সুমন ভাই, আপনার জন্যে ডাবল বিফ চিজ বার্গার এনেছিলাম। একটু খাবেন প্লিজ?
অবশ্যই অবশ্যই! থ্যাঙ্ক ইউ। :D
তো দেশের অবস্থা কেমন মনে হচ্ছে? :-/
(বার্গার খেতে খেতে) আই লাভ মাই কানট্রি! উই শুড হ্যাভ বিন এ পার্ট অফ জি-সেভেন! বার্গার কি আর আছে?